ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

নির্ধারিত সময়ে কোনো চুক্তি না হলে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হতে পারে : ডোনাল্ড ট্রাম্প

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১১২ Time View

নির্ধারিত সময়ে কোনো চুক্তি না হলে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ এপ্রিল) টেলিফোনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন।

যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে যুদ্ধ কি ফের শুরু হবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা মনে করছি।

চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, কোনো বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করবো না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন সময় বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলেও এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’।

ব্লুমবার্গের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না। অবশ্য এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের অবস্থানে এর আগে বেশ কয়েকবার অসংলগ্নতা দেখা গেছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তাঁকে পাঁচবার এ বিষয়ে প্রশ্ন করলে তিনি তিনবার তিন ধরনের ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিলেন। তবে সর্বশেষ বক্তব্যে এ বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। সূত্র: সিএনএন

Tag :
জনপ্রিয়

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

নির্ধারিত সময়ে কোনো চুক্তি না হলে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হতে পারে : ডোনাল্ড ট্রাম্প

Update Time : ০৫:৫২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬