ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় বাংলাদেশি জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা বজায় রাখার আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে তারা এই কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। ইরান সব সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী এবং তারা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক আরও গভীর করতে চায়।
সম্প্রতি তুরস্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের মধ্যকার বৈঠককে ইরান ইতিবাচকভাবে দেখছে। মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় বাংলাদেশের নিরপেক্ষ ও গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেছে তারা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ সরকার যে শোক প্রকাশ করেছে এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করেছে, তার জন্য ইরান বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছে। এছাড়া ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে।
পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের জন্য শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে বিবৃতিতে।
ইরান জানায়, তারা ইতিমধ্যে ১৮৬ জন বাংলাদেশিকে আজারবাইজান হয়ে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজগুলো যেন কোনো বিপদ ছাড়াই চলাচল করতে পারে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দুই দেশের সম্পর্ক নিয়ে কিছু ভুল বা খণ্ডিত তথ্য প্রচার করা হয়েছে, যা কাম্য নয়। এই ধরনের ভ্রান্ত ধারণা যেন তৈরি না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরান দূতাবাস।
Tag :
জনপ্রিয়

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের

Update Time : ০৫:০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬