বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-
ইরান যুদ্ধের প্রভাবে চাপে ইউরোপের অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতি
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট ইউরোপের অর্থনীতিতে ক্রমেই গভীর প্রভাব ফেলছে। বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত বিভিন্ন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, এ পরিস্থিতি একদিকে প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে, অন্যদিকে মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে, যা নীতিনির্ধারকদের জন্য নতুন সংকট তৈরি করেছে।
সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যে কঠোর নির্দেশ দিলেন মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন যে, দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। বিষয়টি জানিয়েছেন ইরানের দুইটি সূত্র। এতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে তেহরানের অবস্থান আরও কঠোর হলো।
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বিরোধ প্রকাশ্যে
ইরান যুদ্ধ কীভাবে এগিয়ে নেওয়া হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে মঙ্গলবার উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে। বিষয়টি নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে বলে সিএনএনকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
মাত্র ২০-৫০ জন কর্মী নিয়েই শত কোটি ডলারের কোম্পানি!
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে স্টার্টআপ জগতে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এখন অল্প কয়েকজন কর্মী নিয়েই বিলিয়ন বা শত কোটি ডলারের কোম্পানি গড়ে উঠছে। বিশেষ করে এআই নির্ভর স্টার্টআপগুলো এমন এক দক্ষতা দেখাচ্ছে, যেখানে ছোট টিম দিয়েই বিশাল বাজারমূল্য তৈরি সম্ভব হচ্ছে।
ইরান দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, ড্রোন উৎপাদন শুরু
এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই ইরান আবার কিছু ড্রোন উৎপাদন শুরু করেছে। বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতার কিছু অংশ ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত পুনর্গঠন করছে।
ফের ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ফের তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
হাম থেকে ইবোলা: বিশ্বের বিভিন্ন জায়গায় নতুন প্রাদুর্ভাব নিয়ে আতঙ্ক
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি সংক্রামক রোগ।প্রাণঘাতী এসব সংক্রামক রোগের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে কোটি কোটি মানুষ। করোনা মহামারির পর সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে এসব ভাইরাস। এতে এরই মধ্যে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। ঝুঁকিতে আছে লাখ লাখ মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। তবে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে আফ্রিকায়। কারণ সেখানে ফের ছড়িয়ে পড়েছে প্রণঘাতী ইবোলার নতুন ধরন। যার নেই কোনো সুনির্দিষ্ট চিকিৎসা বা ভ্যাকসিন।
স্ত্রী-মেয়েকে হত্যা করে ঘরে মাটিচাপা, সেখানেই ৭ মাস বসবাস
চলতি মাসের শুরুতে ভারতের মেহসানা জেলার একটি সরকারি হাসপাতাল থেকে স্থানীয় পুলিশকে জানানো হয় যে, এক তরুণ হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহের প্রাথমিক তদন্ত করে। তখন ওই ব্যক্তির পকেট থেকে একটি কাগজ উদ্ধার করা হয়।
মাদরাসায়ও গাইতে হবে ‘বন্দে মাতরম’, নির্দেশ বিজেপি সরকারের
পশ্চিমবঙ্গের সব মাদরাসায় এখন থেকে ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের শিক্ষা দপ্তর থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে।
ফলতায় পুনর্নির্বাচন: মাঠে নেই তৃণমূল, লড়াইয়ে বিজেপি-বামফ্রন্ট
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে পুনর্নির্বাচন। সকাল থেকেই প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।
আন্তজার্তিক ডেস্ক 


















