ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন

মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুরে আধুনিক, মনোরম পরিবেশ ও আরামদায়ক কেনাকাটার নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে স্বপ্ন সুপার শপ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে শহরের প্রানকেন্দ্র গোয়ালচামট র‌্যাফেল ইন মোড়ে ফিতা কেটে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

স্বপ্ন সুপার শপ আউটলেটের ডিলার চৌধুরী মো: জিন্নাহ-এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.বি সিদ্দিকী মিতুল, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে.এম জাফর,বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু,  ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী মো. হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি আফজাল হোসেন খান পলাশ বলেন, “আধুনিক, মানসম্মত ও ভেজালমুক্ত পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সুপার শপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বপ্ন সুপার শপের এ নতুন আউটলেট ফরিদপুরের ক্রেতাদের উন্নত সেবা নিশ্চিত করবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

আউটলেটের স্থানীয় ডিলার চৌধুরী মো. জিন্নাহ বলেন, “ক্রেতাদের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। সাশ্রয়ী মূল্যে উন্নত মানের ও শতভাগ নিরাপদ পণ্য সরবরাহের পাশাপাশি  ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উদ্বোধনী অনুষ্ঠানের পর সুপার শপ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিরা আউটলেটটি ঘুরে দেখেন এবং বিভিন্ন পণ্যের মান ও সেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

স্বপ্ন সুপার শপে চাল, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, লবণ, মসলা, বিস্কুট, নুডলস, কোমল পানীয়, দুগ্ধজাত পণ্য, ডিম, তাজা ফলমূল, শাকসবজি, মাছ-মাংস, ফ্রোজেন ফুড, কসমেটিকস, বেবি কেয়ার, গৃহস্থালি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন

Update Time : ০৬:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬