ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬

এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

মিশরে ‘বোর্ড অব পিস’ ও হামাসের বৈঠক, শর্ত ও বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করেছে হামাস ও বোর্ড অব পিসের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। বৈঠকটি ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে বলে দাবি করা হলেও হামাস নেতারা গাজায় ইসরায়েলের নীতি নিয়ে হতাশা প্রকাশ করেন। হামাস প্রতিনিধি দলটি গাজাকে নিরস্ত্রীকরণ ও সামরিক অবকাঠামোমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলে দাবি করা হলেও সংগঠনটির বিবৃতিতে নিরস্ত্রীকরণের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি।

এবার ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় হস্তক্ষেপ করা হলে ওমানে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই কূটনৈতিক পদক্ষেপে বাধা দেওয়া হলে ওমানে ভয়াবহ বোমা হামলা চালানোর কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস, নিহত ২৩

মৌসুমি বায়ুর প্রভাবে ফিলিপাইনে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর সঙ্গে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে লুইস ও মেমে ঘূর্ণিঝড়। এতে দেশটিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই প্রাকৃতিক দুর্যোগের কারণে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

‘রূপান্তরমূলক’ প্রতিরক্ষা নীতি ইরানের, সামরিক রদবদলে স্পষ্ট প্রতিফলন

সম্প্রতি সশস্ত্র বাহিনীতে ছয়জন শীর্ষ সামরিক কমান্ডারকে নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। এই পদায়ন ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি ‘রূপান্তরমূলক’ পরিবর্তনের প্রতিফলন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির উপ-রাজনৈতিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি।

যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ: ইরান

যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ; ইরানের বিরুদ্ধে দেশটির এককভাবে যুদ্ধ চালানোর সক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল এই সংঘাতে প্রবেশই করতে পারত না। ইসরায়েলকে ওয়াশিংটন ও পশ্চিমাদের একটি ‘প্রক্সি বাহিনী’ হিসেবে অভিহিত করে এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি।

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের যৌথ সামরিক মহড়া ‘ব্যাপক আকারে কমিয়ে’ আনতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হিসেবে যৌথ সামরিক মহড়ার ব্যয় এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নিতে সিউলের অনাগ্রহের কথা উল্লেখ করেছেন ট্রাম্প।

এক রাতেই ৮২২ ড্রোন, রাশিয়ায় ব্যাপক হামলা ইউক্রেনের

রাশিয়ায় এ বছরের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) রাতে চালানো এই হামলায় ইউক্রেন প্রায় ৮২২টি ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে প্রায় ৬০০ ড্রোন হামলা শুধু রাজধানী মস্কোকে নিশানা করে চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ প্রশাসন।

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গার পরিচয় শনাক্ত করেছে মিয়ানমার, ফেরত নিতে বাধা কী

বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৩ লাখ ৯ হাজার বাস্তুচ্যুত মানুষ রাখাইন রাজ্যের বাসিন্দা ছিলেন বলে পরিচয় শনাক্ত করেছে মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার। তবে, বাংলাদেশ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকা পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের স্থানীয় পরিচয় যাচাই করা সম্ভব হয়নি।

সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা চুক্তি নিয়ে কী বললেন ট্রাম্প?

মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ ও সংঘাতের উত্তাপ বাড়ছে, তখন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নিরাপত্তা সহযোগিতার নতুন উদ্যোগে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম

Tag :

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬

Update Time : ০৫:৫১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬