ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আইসিসি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। ফলে নিয়ম অনুযায়ী র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ পৌঁছে গেছে শেষ চারের লড়াইয়ে। সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান।

ম্যাচের আগের দিন থেকেই নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ছিল মেঘলা আবহাওয়া। সঙ্গে চলতে থাকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। শেষ পর্যন্ত মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বাতিল করা হয় চতুর্থ কোয়ার্টার ফাইনালটি।

এদিকে, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালও। ফলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ

Update Time : ০৪:৫২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬