ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ২৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২৮ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

নাগরিকদের জন্য উদ্বেগজনক ঢাকার বায়ুদূষণ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ৪৬৬ Time View

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্যে চলতি মাসে অন্তত ১০ দিন ঢাকার দূষণের মাত্রা ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং শহরের সবাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে ঢাকার বর্তমান বায়ুদূষণ নাগরিকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং একে এখনই নিয়ন্ত্রণ না করা গেলে, নাগরিকদের অন্যতম অধিকার ব্যাহত হতে পারে বলে হাইকোর্ট এক পর্যবেক্ষণে বলেছেন। গতকাল মঙ্গলবার ঢাকার বায়ুদূষণ সম্পর্কিত একটি বিচারাধীন রিট আবেদনের শুনানি চলাকালে সংবাদপত্রের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ ও আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্ট সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৩ জানুয়ারির নির্দেশাবলি কার্যকর করতে এবং নির্দেশনা মেনে চলার ৩০ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমার আদেশ দেন। গত ১৩ জানুয়ারি অপর একটি হাইকোর্ট বেঞ্চ রাজধানীর ভেতরে ও আশপাশে বায়ুদূষণ কমাতে কয়েকটি নির্দেশনা জারি করেন এবং পরিবেশ অধিদপ্তরকে ঢাকাসহ পাঁচটি জেলায় অবৈধ ইটভাটা বন্ধ করার নির্দেশ দেন। বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা একই রিট আবেদনের শুনানি চলাকালে গত ১৩ জানুয়ারি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ ঢাকা শহরে অনুমোদিত সীমার বাইরে কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি জব্দ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া টায়ার জ্বালানো ও যানবাহনের ব্যাটারি পুনর্ব্যবহার বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন আদালত।

Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ২৭ আগস্ট ২০২৬

নাগরিকদের জন্য উদ্বেগজনক ঢাকার বায়ুদূষণ

Update Time : ০৫:৩৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০