ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব যশোর সফরে তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৬

সিঙ্গাপুরে স্কুল বন্ধের নির্দেশ, করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত শিশুরা

করোনা মহামারীর আতঙ্কে কাঁটা গোটা বিশ্ব। রূপ পরিবর্তন করে এবার আরও ঘাতক রূপ নিয়েছে ভাইরাসটি। এমন পরিস্থিতিতে সিঙ্গাপুরের একাধিক শিশুর শরীরে ভারতীয় স্ট্রেনের সন্ধান মিলেছে। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে বুধবার (১৯ মে) থেকে সব স্কুল বন্ধের নির্দেশ দিল দেশটির প্রশাসন।

গত রবিবার (১৬ মে) ভারচুয়াল সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর প্রশাসন জানায়, আগামী বুধবার থেকে মে মাসের ২৮ তারিখ পর্যন্ত সকল স্কুল বন্ধ থাকবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল এবং জুনিয়র কলেজগুলিকে আপাতত বাড়ি থেকেই পড়াশুনা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেন, “ভারতীয় স্ট্রেন দেশের একাধিক অংশে ছড়িয়ে পড়েছে। মূলত সংক্রমিত হচ্ছে শিশুরা। দেশটির শিক্ষামন্ত্রী চাং চুন সিং বলেন, “পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে উঠেছে। এই নতুন স্ট্রেনে অনেক শিশু আক্রান্ত হয়েছে।

জানা গেছে, সিঙ্গাপুরে ১৬ বছরের কম বয়সিদের জন্য টিকাদানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিগত কয়েক মাসে করোনা পরিস্থিতি অনেকটাই সামলে উঠেছিল সিঙ্গাপুর। কিন্তু এবার নতুন স্ট্রেনের দেখা মেলায় রীতিমতো চিন্তায় পড়েছে প্রশাসন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক।

সিঙ্গাপুরে স্কুল বন্ধের নির্দেশ, করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত শিশুরা

Update Time : ০৪:৩৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১