ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরে বজ্রপাতে নিহত চার পরিবারের পাশে জেলা প্রশাসন

ফরিদপুরে বজ্রপাতে নারীসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী, মোল্লা ডাঙ্গী মহল্লায় ও মধুখালী উপজেলার চাঁদপুরে এ ঘটনা ঘটে।

নিহত চার পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার। রাতে জেলা প্রশাসক অতুল সরকার জানান, নিহত চার পরিবারের পাশে দাঁড়াবে জেলা প্রশাসন। নিহতদের পরিবারের আর্থিক সহযোগিতা দেয়া হবে। বুধবার সকালে নিহত চারজনের বাড়িতে গিয়ে তাদের হাতে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, নিহতদের পরিবারের আর্থিক সহযোগিতা ছাড়াও সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবে।

জানা যায়, ফরিদপুর পৌরসভার মোল্লাডাঙ্গী মহল্লায় বজ্রপাতে নিহত হয়েছেন আনোয়ারা বেগম (৩৮) নামে এক নারী। ঘটনার সময় ওই নারী স্বামী ও ছেলের সাথে মাঠ থেকে ধান নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আনোয়ারা বেগম মোল্লা ডাঙ্গী গ্রামের বাসিন্দা কৃষক কাবুল শেখের স্ত্রী।

অপরদিকে বজ্রপাতে মারা গেছেন কৃষক কবির মোল্লা (৪৮)। তিনি ফরিদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার গোপাল মোল্লার ছেলে। ধান নিয়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তিনি মারা যান।

এছাড়া বজ্রপাতে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে মারা যান দুলাল খান (৫৮) নামে এক কৃষক। তিনি মাঠে কাজ করছিলেন, এমন সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে মধুখালী উপজেলার চাঁদপুরে কবির শেখ (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। মাঠে পাট ক্ষেত পরিচর্যার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কবির সরদার জানান, উপজেলার চাঁনপুর গ্রামের বাসিন্দা কবির শেখ (৪০) বাড়ির পাশের একটি মাঠে কাজ করছিলেন। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে পড়েন কবির শেখ। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরে বজ্রপাতে নিহত চার পরিবারের পাশে জেলা প্রশাসন

Update Time : ০৭:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১