ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

“ফরিদপুরের চরাঞ্চল হবে জনতার মহামিলন মেলাস্থল”ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার

বুধবার সদর উপজেলার দুর্গম নর্থ চ্যানেল ইউনিয়নের আটত্রিশ দাগ এলাকায় আলতাফ হোসেন রোভার পল্লী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ফরিদপুরের চরাঞ্চল হবে জনতার মহামিলন মেলাস্থল। এখানে শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্ব থেকেও মানুষ আসবে। এ চরাঞ্চলেই হচ্ছে মুজিব কেল্লাসহ বহুবিধ দর্শনীয় স্থাপনা। শুধু এখানে দর্শনীয় স্থানই নয়, এখানে সর্বাধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থাও হবে। কোন বিদেশি এখানে এলে রাত যাপনের জন্য তাকে আর সার্কিট হাউসে যেতে হবে না।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া চরাঞ্চলেও লেগেছে। এখন বাস্তবায়নও শুরু হয়েছে। অচিরেই চরাঞ্চলের নানামুখী উন্নয়ন দেখতে পাবেন সবাই।

রোভারের আঞ্চলিক জয়েন্ট সেক্রেটারি ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রোভারের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, একেএম সেলিম চৌধুরী, আবুল খায়ের, মিজানুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, অধ্যাপক ফজলুল হক খান, অধ্যাপক শেখ মো. আবু জাফর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক।

স্থানীয় সূত্র জানায়, ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে প্রথম পর্যায়ের বরাদ্দ এসেছে। আগামী ডিসেম্বর নাগাদ নির্মাণকাজ শুরু হবে। স্থানীয় অধিবাসী সমাজসেবক আলতাফ হোসেনের সন্তানদের প্রাথমিকভাবে দুই একর বিদ্যালয়ের নামে দানকৃত জমির ওপর ভবন নির্মাণ হবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

“ফরিদপুরের চরাঞ্চল হবে জনতার মহামিলন মেলাস্থল”ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার

Update Time : ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০