ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়

কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানায়, খুব শিগগিরই শিক্ষার্থীদের বিশেষ প্রক্রিয়ায় টিকাদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত অনলাইন এবং সশরীরে পরীক্ষা নেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরেও দেওয়া হয়েছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, মঞ্জুরি কমিশনের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা যোগ দেন।

বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা শিক্ষার্থীদের অগ্রাধিকারের বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রীকে জানান, এখন যত টিকা আসবে, সেখান থেকে ফ্রন্টলাইনারদের সঙ্গে শিক্ষার্থীরাও অগ্রাধিকার পাবেন। শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। তাই চীন থেকে আসা ৫ লাখ টিকার প্রয়োগ শুরু হলেই প্রথম ধাপে আবাসিক হলের শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে।

এটি চলতি সপ্তাহে হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

তবে কত শিক্ষার্থী এ পাঁচ লাখ ডোজ থেকে টিকা নিতে পারবেন সে সংখ্যা জানা যায়নি। বৈঠকে উপস্থিত উপাচার্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মঙ্গলবার বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানাবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

Tag :

শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল!

কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

Update Time : ০৫:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১