ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

কোভ্যাক্সের ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা দেশে এসে পৌঁছেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা দেশে এসে পৌঁছেছে।

সোমবার রাতে ১১ টা ১৪ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে টিকা নিয়ে যাওয়া হবে সরকারের জন্য প্রতিষ্ঠানে (আইপিএইচ)। সেখানেই টিকা সংরক্ষণ করা হবে।

এর আগে রবিবার এই টিকা দেশে পৌঁছানোর কথা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হলেও পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তা কয়েক দফায় বদলে গিয়ে জানানো হয় ডিএইচএলের জটিলতায় টিকা আসায় বিলম্ব হয়।

প্রসঙ্গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেয় ঔষুধ প্রশাসন অধিদপ্তর। ফাইজারসহ করোনা ভাইরাসের ৪টি টিকা দেশে প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ। ফাইজারের টিকা মাইনাস ৯০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণের জন্য আলট্রা কোল্ড ফ্রিজারের আর পরিবহনের জন্য এ টিকার জন্য থার্মাল শিপিং কনটেইনার বা আলট্রা ফ্রিজার ভ্যান প্রয়োজন। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, এ টিকা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ দিন রাখা যাবে। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা দুই ঘণ্টা ভালো থাকবে।

কোভ্যাক্সের মাধ্যমে প্রতিটি দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করার কথা। কোভ্যাক্স থেকে প্রথম পর্যায়ে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা পাবার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিশ্বজুড়ে টিকার সংকট দেখা দেয়ায় তা সম্ভব হচ্ছে না। এছাড়া এই একই কারণে চলতি বছরের জানুয়ারি- ফেব্রুয়ারিতে কোভ্যাক্স থেকে টিকা পাওয়া শুরু হবার কথা থাকলেও তা পিছিয়ে যায়।

Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

কোভ্যাক্সের ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা দেশে এসে পৌঁছেছে

Update Time : ০৬:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১