Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন

স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন

ফাতেহা-ই–ইয়াজদহম উপলক্ষে আগে দেয়া ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে ছুটি পরিবর্তনের বিষয়টি জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে ২০২৬ জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ করা হলো।


এর আগে স্কুল-কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর উল্লেখ ছিল। যদিও এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।


এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এ জন্য এক দিন পিছিয়েছে। ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
0:00 0:00
1.0x