চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু অঞ্চলে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলের আশপাশের এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার। তিব্বতের রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থল প্রায় ৪০০ কিলোমিটার দূরে।
ভূ-কম্পনের ফলে পুরোপুরি ও আংশিক ধ্বংস হয়েছে প্রায় সাড়ে তিনশ ঘরবাড়ি। সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।