Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে: ইরান

যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে: ইরান

ইরানের ওপর যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করা হলে তেহরান এখনো কূটনৈতিক আলোচনায় আগ্রহী।

রেজায়ি বলেন, কূটনীতির পথ খোলা রাখতে হলে ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করতে হবে—এ কথা দেশটি বারবার জানিয়েছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করে হামলাকারীদের ওপর ভয়াবহ আঘাত হানবে।

এর আগে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন।

তিনি বলেন, যেকোনো ধরনের ও মাত্রার হুমকির জবাব দ্রুত ও কার্যকরভাবে দিতে হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার কোনো বাধা থাকবে না।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রাখতে শত্রুপক্ষের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।

সর্বোচ্চ নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের শত্রুরা আবার সামরিক বা সন্ত্রাসী হামলা শুরু করলে সেই হামলা কখন এবং কীভাবে শেষ হবে, তা ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে।

সূত্র: তাসনিম নিউজ

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে: ইরান
0:00 0:00
1.0x