Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

শোচনীয় পরাজয়ের মুখে রিপাবলিকানরা, ফল মেনে নেবেন ট্রাম্প?

শোচনীয় পরাজয়ের মুখে রিপাবলিকানরা, ফল মেনে নেবেন ট্রাম্প?

রিপাবলিকান পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত কিছু আসনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর নিউইয়র্ক টাইমসকে নতুন প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছেন, তিনি ‘এই ফলাফলগুলো মেনে নিতে পুরোপুরি ইচ্ছুক’ এবং বিরোধী দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা সম্ভবত কোনো একটা উপায় বের করে নেব।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের মুখে পড়ার পর ট্রাম্প দাবি করেছেন, তিনি ব্যালটে থাকলে বড় ব্যবধানে জিততেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘আমি ব্যালটে ছিলাম না, আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম!’

সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

শোচনীয় পরাজয়ের মুখে রিপাবলিকানরা, ফল মেনে নেবেন ট্রাম্প?
0:00 0:00
1.0x