মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
পারমা পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় গণমাধ্যমকে জানান, প্যান্ডোরা'স ম্যাজিকাল ইভেন্টস ভেন্যুতে একটি বেবি শাওয়ার অনুষ্ঠান চলাকালে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন কিশোরী ও দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন এবং চতুর্থ একজনের পায়ে গুলি লাগে।
তিনি আরও জানান, গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে শনাক্ত করে আটক করা হয়েছে।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।