ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

অনলাইন প্লাটফর্ম টেন মিনিট স্কুল বড় বিনিয়োগ হারাল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১৭৫ Time View

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে শিক্ষামূলক অনলাইন প্লাটফর্ম টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

এদিকে আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে টেন মিনিট স্কুলের কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।

কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রথমত হচ্ছে- আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শতশত আবেদন আসে বিনিয়োগের জন্য। সেখান থেকে আমরা ৩৬টি কোম্পানিকে বিনিয়োগ করেছি ১২০ কোটি টাকার মতো। আরও প্রায় ৫০টির মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে, আমরা সেখানে বিনিয়োগ করি বা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্য উপাত্ত বা তাদের সঙ্গে যে নেগোসিয়েশন হয়, এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেন আয়মান সাদিক। তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুক প্রোফাইলও পরিবর্তন করেন তিনি।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

অনলাইন প্লাটফর্ম টেন মিনিট স্কুল বড় বিনিয়োগ হারাল

Update Time : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪