ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

অনির্দিষ্টকালের জন্য মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ৪০৩ Time View

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মিরপুর ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২ এপ্রিল) সকালে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রোধে শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে বৃহস্পতিবার (১ এপ্রিল পর্যন্ত) ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৯ জন যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে। এ ছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে।

এর আগে বুধবার (৩১ মার্চ) দেশে আরও ৫ হাজার ৩৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫২ জন।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

অনির্দিষ্টকালের জন্য মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ

Update Time : ০৬:০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১