ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

অবশেষে ১২ দিন পর চট্টগ্রাম থেকে স্বল্প দূরত্বে ট্রেন সার্ভিস চালু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ২০৪ Time View

কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট দেশে চলমান অস্থিরতা ও কারফিউ’র কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল। অবশেষে ১২ দিন পর চট্টগ্রাম থেকে স্বল্প দূরত্বে ট্রেন সার্ভিস চালু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তিনটি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে সকাল ৮টায় চট্টগ্রাম-চাঁদপুর রুটে সাগরিকা এক্সপ্রেস এবং সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-ঢাকা রুটে বেসরকারি কর্ণফুলী এক্সপ্রেস, সকাল ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-নাজিরহাট রুটের ট্রেন ছেড়ে গেছে।

গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, আন্তঃনগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তিনটি ট্রেন ছেড়ে গেছে। এখনও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ট্রেনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যেসব ট্রেন ছেড়ে গেছে সেখানে যাত্রীর সংখ্যা খুবই কম। এছাড়া মালবাহী ট্রেনও চলাচল করছে বলেও জানান তিনি।

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

অবশেষে ১২ দিন পর চট্টগ্রাম থেকে স্বল্প দূরত্বে ট্রেন সার্ভিস চালু

Update Time : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪