ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

অভিনেতা কমল আর খানের নিক এবং প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদের ‘ভবিষ্যদ্বাণী’ কি সত্য হতে চলেছে?

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ৩৬৭ Time View

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বিয়ের পরেই স্বামী নিক জোনাসের পদবী জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’। ফিরে গেলেন নিজের নামে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। এর মাধ্যমেই জীবনের নানান মুহূর্তের ঘটনা ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। তাইতো বিয়ের পরপর স্বামী নিক জোনাসের পদবি জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে।

খবরে বলা হয়, হঠাৎ এ পরিবর্তন মেনে নিতে পারছেন না তার ভক্তরা। অনেকেই এ ঘটনাকে সামান্থা ও নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদের সঙ্গে তুলনা করছেন। কারণ, সামান্থা ও নাগা প্রথমে এ পথেই হাঁটছিলেন। তবে কি প্রিয়াঙ্কাও একই পথে হাঁটছেন? এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কা কিংবা নিক।

অনুরাগীরা ইতোমধ্যেই টুইটার এবং ইনস্টাগ্রামে ভিড় জমিয়েছেন। নানাবিধ প্রশ্ন করছেন তারা। এমন সময়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেলো, প্রিয়াঙ্কার মা এই খবর ‘ভুয়া’ বলে দাবি করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ভুয়া তথ্য রটাবেন না। এসব আজগুবি!’

মাস কয়েক আগে পরিচালক, প্রযোজক ও অভিনেতা কমল আর খান ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন এ তারকা দম্পতিকে নিয়ে। তার দাবি ছিল, আগামী ১০ বছরের মধ্যে নিক এবং প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে।’ তবে কি তার কথাই সত্য হতে চলেছে? বিষয়টি নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হবে নিক-প্রিয়াঙ্কার ভক্তদের।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অভিনেতা কমল আর খানের নিক এবং প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদের ‘ভবিষ্যদ্বাণী’ কি সত্য হতে চলেছে?

Update Time : ০৪:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১