ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

আইপিএলের ১৪তম আসরের ফাইনাল ম্যাচে একাদশে থাকবেন সাকিব?

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ৩০৩ Time View

আইপিএলের ১৪তম আসরের ফাইনাল ম্যাচে রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস। কেকেআরের আগের দুই ফাইনালে থাকলেও এবার বাদ পড়তে পারেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এমনটাই ইঙ্গিত দিলেন কলকাতা দলের মেন্টর সাবেক অজি ক্রিকেটার ডেভিড হাসি। ধোনিদের বিরুদ্ধে কেকেআর দলে ফিরতে পারেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

তবে রাসেল ফিরলে কলকাতা দল থেকে কে বাদ পড়বেন, তা বলা মুশকিল। রাসেল বাদ যাওয়ার পর সাকিব আল হাসানকে দলে আনা হয়। ক্যারিবিয়ান অলরাউন্ডার দলে ফিরলে বাদ পড়বেন বাংলাদেশের অলরাউন্ডার? তা স্পষ্ট নয় এখনও।

হাসি বলেন, সাকিব অবশ্যই আছে। ও খুব ভাল ক্রিকেটার। দুটি ম্যাচ জিতিয়েছে ও। সবাইকে পাওয়া যাবে ফাইনালে। দল নির্বাচনের সময় বেশ কঠিন পরীক্ষার মুখে পড়বে কোচ।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শেষ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে বাদ দিয়েই এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ারসহ ৪ ম্যাচ জিতেছে কেকেআর। ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে রাসেল ফিরলে দল যে আরও শক্তিশালী হবে, তা বলাই যায়।

ডেভিড হাসি বলেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগের সময় প্র্যাকটিসে বল করছিল রাসেল। ফাইনালে ও খেলতেই পারে।

এখন শুধু দেখার অপেক্ষা রাতে কেকেআর একাদশে কে জায়গা পাচ্ছেন সাকিব নাকি রাসেল। আবার দুজনকে একসাথে দেখলেও অবাক হবার কিছু নেই। কারণ ম্যাচটা যে ফাইনাল।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

আইপিএলের ১৪তম আসরের ফাইনাল ম্যাচে একাদশে থাকবেন সাকিব?

Update Time : ০৫:০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১