ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি

আওয়ামী লীগ এবং বিএনপির কর্মসূচি ঘিরে আজও উত্তাপ থাকবে রাজধানীতে

আওয়ামী লীগ এবং বিএনপির কর্মসূচি ঘিরে আজও উত্তাপ থাকবে রাজধানীতে। ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ সোমবার (৩১ জুলাই) সারাদেশের সকল জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

তবে বিএনপি সমাবেশ করলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নেয়নি, তারা মহানগরীর সব থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার জনসমাবেশটি শুরু হবে বেলা ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। একই সঙ্গে সমমনা অন্য দলগুলোও একই কর্মসূচি পালন করবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, শনিবার রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি পালন করা হবে।

এদিকে আওয়ামী লীগ আজ শান্তি সমাবেশের মতো পাল্টা কর্মসূচি ঘোষণা না করলেও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে মহানগরীর সব থানা ও ওয়ার্ডে নেতাকর্মীর ‘সতর্ক অবস্থান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস

আওয়ামী লীগ এবং বিএনপির কর্মসূচি ঘিরে আজও উত্তাপ থাকবে রাজধানীতে

Update Time : ০৫:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩