ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষে অংশ নিতে ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে ফরম সংগ্রহ করেন আলোচিত এই ক্রিকেটার।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্বজনরা। এক ব্রিফিংয়ে এ খবর নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

জানা গেছে, ঢাকা-১০ ছাড়াও মাগুরা ১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন সাকিবের স্বজনরা।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, শনিবার দুপুরে ঢাকা-১০ আসনের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তার স্বজনরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। সেবার জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যাবে।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে দলটির মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ১ হাজার ৬৪ জন দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Tag :
জনপ্রিয়

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

Update Time : ১২:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩