পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নতুন শাড়ি ,থ্রী পিচ,লুংগী ও পাঞ্জাবী পেয়ে উৎসবে মেতেছে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও দু:স্থ মানুষ। গতকাল শুক্রবার বিকেলে আওয়ামীলীগের পক্ষ থেকে গোলডাঙ্গি এলাকায় নর্থ চ্যানেল ইউনিয়নের অসহায়,দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ মোফাজ্জেল হোসেন ।
এসময় হাজী মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, ঈদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আমি প্রতি বছরই নর্থ চ্যানেল ইউনিয়নের ৯টি ওয়াডের্ প্রকৃত অসহায়,দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে শাড়ি ,থ্রী পিচ,লুংগী ও পাঞ্জাবী বিতরন করে থাকি, যাতে তারা নতুন কাপড় পড়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। এসময় প্রবীণ সমাজ সেবক মোঃ ফজলুল হক,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান ইয়াকুব মৃর্ধা, মোঃ বারেক শেখ, হেলালউদ্দিন মাস্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
আওয়ামীলীগ নেতা হাজী মোঃ মোফাজ্জেল হোসেন ঈদ উপহার সামগ্রী বিতরন
-
মাহবুব পিয়াল - Update Time : ০৯:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- ২৪০ Time View
Tag :
জনপ্রিয়
মাহবুব পিয়াল 





















