ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

আগামী এক বছরেই রাষ্ট্রীয় উদ্যোগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত বাড়ি-ঘর পুনঃনির্মাণ করে দেয়া হবে

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আগামী এক বছরেই রাষ্ট্রীয় উদ্যোগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি এলাকার বিধ্বস্ত বাড়ি-ঘর পুনঃনির্মাণ করে দেয়া হবে।

বুধবার কাহরামান মারাদস রাজ্য পরিদর্শনে গিয়ে দেয়া এক ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় এরদোগান বলেন, আমরা বড় ধরনের দুর্যোগের সম্মুখীন হয়েছি। তবে এ দুর্যোগে কাহরামানবাসীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণ হলো, প্রথম ধাপেই এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। রাস্তাঘাট ও বিমানবন্দরগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। তাই ঘটনার প্রথম দিনই এ অঞ্চলে উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সরকার কাউকে গৃহহীন থাকতে দেবে না। সবার দুয়ারেই সাহায্য পৌঁছে দেবে। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট ও বিমানবন্দরগুলো দ্রুত ঠিক করে দেয়া হবে। সবার জন্য জীবন ধারণের আবশ্যকীয় উপকরণ সরবরাহ করা হবে। খাদ্য-পানীয় থেকে শুরু করে পেট্রোল ও গ্যাসও সরবরাহ করবে। যেন খাবার গ্রহণের পাশাপাশি শীতও নিবারণ করতে পারে।

এরদোগান আরো বলেন, সরকার অ্যালানিয়া, মেরসিন ও আন্টালিয়ার আবাসিক হোটেলগুলোর সাথে কথা করছে। আপাতত গৃহহীনদের সেখানেই থাকার ব্যবস্থা করা হবে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে কান না দেয়ার আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আপনারা দুশ্চিন্তা করবেন না। আমরা কাউকে রাস্তায় ফেলে রাখব না। সবার জন্যই খাদ্য-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করব।

এরগোদান বলেন, আমরা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিচ্ছি। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫৩০ ডলার করে সহযোগিতা দেয়া হবে। পরে আরো সহযোগিতা দেয়া হবে।

সূত্র : আল জাজিরা মুবাশির

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

আগামী এক বছরেই রাষ্ট্রীয় উদ্যোগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত বাড়ি-ঘর পুনঃনির্মাণ করে দেয়া হবে

Update Time : ০৫:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩