ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

আগামী সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ৩২১ Time View

দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক গত মার্চ মাসে স্থগিত ঘোষণা করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা। তবে বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি কিছুটা উন্নতি, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ ও সর্বোপরি শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনা করে স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) রাতে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জরুরি নির্দেশাবলীতে বলা হয়, আগামী সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি বিবেচনায় এক আসন খালি রেখে ইংরেজি জেড পদ্ধতিতে আসন বিন্যাস করা হবে। এছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীর মধ্যে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে (আসন বিন্যাসের নমুনা-১ অথবা আসন বিন্যাসের নমুনা-২ এর অনুরুপভাবে) আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে।

সকল শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খোলা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে হাত ধোয়ার জন্য সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক ১৮ বছর ও তার বেশি বয়সী সকলকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা/কর্মচারী এখনও টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। তাছাড়া স্বাস্থ্য অধিদফতর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আগামী সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

Update Time : ০৫:৪৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১