ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ২৯৩ Time View

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্র‍য়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনের ঘটনায় নিহতরা হলেন, পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। ভোরে পাশের ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করতে থাকেন। এরপর স্থানীয় লোকজন ও পুলিশ গিয়ে দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও তাদের চার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি পুলিশ বা স্থানীয় কেউ।

ধর্মপাশা থানার ওসি এনামুল হক আগুনে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, জয়শ্রী ইউনিয়নের একটি আশ্রয় প্রকল্পের ঘরে ভোররাতে আগুন লাগে। পরে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে পরবর্তীতে জানানো যাবে। বৈদ্যুতিক শর্টসার্কিট পরীক্ষা করা হয়েছে, এসব ঠিক আছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু

Update Time : ১০:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪