ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন

২০১৮ সালের একটি আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। অবৈধভাবে বন্দুক কেনার সময় মাদকাসক্তির ব্যাপারে মিথ্যা বলার জন্য স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুন) ডেলাওয়্যার রাজ্যের উইলমিংটনের একটি জুরি বোর্ড হান্টারকে দোষী সাব্যস্ত করেন। খবর রয়টার্সের।

ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টপুত্র হিসেবে হান্টার বাইডেনের এমন মামলায় দোষী সাব্যস্ত হওয়ার প্রথম নজির এটি। ১২ সদস্যের জুরি বোর্ডের ফেডারেল আদালত হান্টারের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগেই দোষী সাব্যস্ত করেছে তাকে।

বিচারক শাস্তি ঘোষণার তারিখ নির্ধারণ করেননি এখনও। তবে সাধারণত ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করতে হয়।

এই ধরণের অপরাধে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত জেল হয়। তবে হান্টারের এর আগে এ ধরণের অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ড না থাকায় তার হালকা সাজা হতে পারে।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন।

হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি মাদকাসক্ত নন। কিন্তু সে সময় তিনি মাদক ব্যবহারকারী ছিলেন। মাদকাসক্ত অবস্থায় তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তার আইনি দল বলেছে, আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি আরোগ্যলাভ পর্যায়ে ছিলেন।

Tag :

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান

আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন

Update Time : ০৬:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪