ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পবিত্র শবেমেরাজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৩ Time View

আজ বৃহস্পতিবার, পবিত্র শবেমেরাজ। এদিন রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে বা নিজগৃহে সালাত আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।

ইসলামে শবেমেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এ রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (স) মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন।

মুসলিম বিশ্ব অলৌকিক ও ঐতিহাসিক এ ঘটনার স্মারক দিবস হিসেবে প্রতিবছর ২৬ রজবের রাতটিকে শবেমিরাজ হিসেবে পালন করে থাকে।

এদিকে মিরাজ উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে এক আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

Tag :

আজ পবিত্র শবেমেরাজ

Update Time : ০৭:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪