ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

আজ রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। রাজধানীর ইনজিনিয়ার্স ইনস্টিটিউটিউটের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমমনা ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের সামনে, লেবার পার্টি ও গণঅধিকার পরিষদ প্রেস ক্লাবের সামনে, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পুরানা পল্টন মোড়ে, গণফোরাম মতিঝিলে এবং এলডিপি কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি করবে।

অবস্থান কর্মসূচিতে মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ ।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

আজ রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি

Update Time : ০৪:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩