ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

আনুষ্ঠানিকভাবে ইলিয়াস কাঞ্চন-নিপুণ বাংলাদেশ শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০১ Time View

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণসহ নবনির্বাচিত সব সদস্য। শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তবে সেখানে উপস্থিত ছিলেন দুজন নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সদস্যরাও।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ নেন তারা।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। কিন্তু সাধারণ সম্পাদকের পদে ১৩ ভোটের ব্যবধানে জায়েদ খান জয় পেলেও অর্থের বিনিময়ে ভোট কেনায় শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। আর তাতে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এ ছাড়া এদিন চুন্নুর স্থলে নাদির খানকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণা করা হয়।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহসাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহনূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান। এ ছাড়া কার্যকরি পরিষদের নতুন ১১ সদস্য; যথাক্রমে অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা বিজয়ী হন।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আনুষ্ঠানিকভাবে ইলিয়াস কাঞ্চন-নিপুণ বাংলাদেশ শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন

Update Time : ০৫:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২