ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য সরিয়ে নেওয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র

কাবুল বিমানবন্দরে সর্বশেষ মার্কিন সেনা হিসেবে বিমানে উঠছেন কমান্ডার মেজর জেনারেল ক্রিস ডনেহি। ছবি: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়

আফগানিস্তান থেকে নিজেদের সরিয়ে নেওয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যদিয়ে দাপ্তরিকভাবে আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি হলো।

স্থানীয় সময় সোমবার পেন্টাগনে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেঞ্জি বলেন, সর্বশেষ মার্কিন সামরিক বিমান আফগানিস্তান ছেড়েছে।

সর্বশেষ মার্কিন সেনা বিমান চড়ে বসার মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধের সমাপ্তি হলো বলে জানায় সিএনএন।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে তালেবান সরকার উৎখাতে বোমাবর্ষণ শুরু করে। এরপর তাদের সমর্থন নিয়ে ১৩ নভেম্বর আফগান নর্দান অ্যালায়েন্স কাবুল দখল করে।

দীর্ঘ ২০ বছরের লড়াইয়ের ধারাবাহিকতায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান শান্তিচুক্তি সই করে।

এরপর ২০২১ সালের ১৩ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। পরে অবশ্য বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে তা এগিয়ে আনেন।

বাইডেনের সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণার পর একের পর এক কাবুলের জেলা ও প্রাদেশিক শহরের নিয়ন্ত্রণ নিতে শুরু করে তালেবান। সর্বশেষ ১৫ আগস্ট তারা কাবুলে প্রবেশ করে।

এতে মার্কিন সেনা, নাগরিক ও আফগান সহযোগীদের সরিয়ে নিতে বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত তালেবানের সঙ্গে সমঝোতার মাধ্যমে ৩১ আগস্ট প্রত্যাহার সম্পন্ন করে।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য সরিয়ে নেওয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র

Update Time : ০৩:১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১