ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী ৮ ডিসেম্বর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ৩২১ Time View

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় হওয়ার কথা ছিল আজ। সকাল থেকেই সব কাজ শেষ করে টিভির পর্দার সামনে আবরার হত্যার মামলার রায় শোনার অপেক্ষায় ছিলেন ছেলেহারা মা।

সোয়া ১২টার দিকে ফাইয়াজের মোবাইলে ফোন আসে আবরারের বাবার। ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আবরারের তিনি জানান, ‘আজ আর রায় ঘোষণা হলো না, আগামী ৮ ডিসেম্বর রায় ঘোষণা হবে।’ এ খবর শুনে রুমে থাকা আবরারের মা অবাক হয়ে তাকিয়ে থাকেন।

এ সময় তিনি সাংবাদিকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান, ‘বড় আশা করছিলাম আজ আবরারের রায় হবে। খুনিদের উপযুক্ত শাস্তির কথা শুনবো। কিন্তু রায় না হওয়ায় আমরা সাংঘাতিক কষ্ট পেলাম। তিনি বলেন, আশা করছি ৮ ডিসেম্বর রায় ঘোষণা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় হবে।’

তিনি আরো বলেন, আসামিদের শাস্তি হওয়ার

দরকার যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আর এ ধরনের হত্যাকাণ্ড যেন সংগঠিত না হয়। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী ও সংশ্লিষ্ট আদালতে বিচারকের প্রতি উপযুক্ত শাস্তির দাবি জানান।

আবরারের ভাই ফায়াজ জানান, রায় ঘোষণা না হওয়ার কারণ বলতে পারবো না। তবে রায় যখনই হোকে উপযুক্ত শাস্তির রায় হবে বলে আশা রাখি। আজ রায় ঘোষণা না হওয়ায় আমরা দারুনভাবে মর্মাহত।

আবরার ফাহাদের মা নয়া দিগন্তকে বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো আদালতের সম্পূর্ণ রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা করা হয়নি। আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে, আসামিদের উপযুক্ত সর্বোচ্চ শাস্তি হবে। তিনি বলেন, আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক যাতে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬

আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী ৮ ডিসেম্বর

Update Time : ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১