ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আবারো জেঁকে বসছে শীত; দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৪৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৫১ Time View

দেশে আবারো জেঁকে বসছে শীত। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা। গত কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির পর বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। এ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবারও (৯ ফেব্রুয়ারি) ঢাকাসহ উত্তাঞ্চলে শীতের অনুভূতি বেড়েছে। রংপুর বিভাগের ওপর দিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা ছিল উত্তরের এ জেলাতেই। অর্থাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী দু’দিন কমতে পারে রাতের তাপমাত্রা। এই অবস্থায় আগামী তিন দিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূবাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

আবারো জেঁকে বসছে শীত; দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি

Update Time : ০২:৪৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪