ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব : পরীমণি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৩৭৭ Time View

কারাগার থেকে মুক্তি পেয়ে ২৭ দিন পর বাসায় ফিরেই ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেখে ক্ষুব্ধ পরীমণির প্রশ্ন করেছেন, দেশ ছেড়ে চলে যাব?

বুধবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণি জানান, কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম।

তিনি বলেন, এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?

ক্ষুব্ধ পরীমনি বললেন, ‘এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে?’ তিনি জানান, চার দিন আগে তাঁকে এই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। আজ বাসায় ফিরে জানতে পারেন তিনি।

পরীমনি বললেন, ‘আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন?’

পরীমনি জানান, প্রতিদিন সাংবাদিক, পুলিশ আসছে যে ভবনে তিনি থাকেন সেখানে, ফলে মানুষ বিরক্ত হচ্ছে। আমি একজন আর্টিস্ট। শুধু মদ আর কি কি জানি পাইছে, শুধু এগুলোই করি না আমি। মিডিয়া ট্রায়ালে ট্রায়ালে আমি শেষ হয়ে গেলাম। মিডিয়া জাজ দিয়ে দিচ্ছে।

তিনি বলেন, আমার বাসস্থান কেড়ে নেয়ার অধিকার তো কারও নেই। এই যে ডিস্টার্বটা হলো .. আমি একটা বাসায় থাকি, আমি কাজ করি, আমার বাসা নিয়ে যা যা হলো, এখন আমার বাসা ছেড়ে দেয়ার নোটিশ আসছে। এখন কি আমি র‍্যাবের বাসায় গিয়ে উঠবো? এখন আমাকে বাসা কে দেবে? এত বছর ধরে এই বাসায় রয়েছি, এখন হুট করে কোথায় যাবো?

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস পরীমনির জামিনের আদেশ দেন।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব : পরীমণি

Update Time : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১