ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

আমি বিশ্বাস করি, জনগণ নৌকা মার্কায় ভোট দেবে, নৌকার বিজয় হবে: শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ১৯৭ Time View

আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। আমি বিশ্বাস করি, তারা নৌকা মার্কায় ভোট দেবে। নৌকার বিজয় হবে।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভোট দেন তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এ সময় তার ছোট বোন শেখ রেহানা ও ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি উপস্থিত থাকলেও তারা এই কেন্দ্রে ভোট দেননি।

প্রধানমন্ত্রী বলেন, অনেক বাঁধা বিপত্তির মধ্যেও ভোট দেয়ার পরিবেশ তৈরি হয়েছে। দেশের মানুষের কল্যাণ চায় না, গণতান্ত্রিক ধারা চায় না বলেই সন্ত্রাস নৈরাজ্য করছে বিএনপি। তিনি বলেন, অনেক সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে- এটাই বড় কথা। আর বিএনপি ভোটের পক্ষে থাকার কথা নয় তাদের উত্থান সন্ত্রাসের মাধ্যমে।

শেখ হাসিনা বলেন, জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। নৌকার জয় হবে। জনগণের আস্থা অর্জনে সক্ষম আওয়ামী লীগ।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, নিজ ঘরে ক্ষমতার জন্য যারা সন্ত্রাস করে তারা জনগণের রাজনীতি করে না। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ধরে রাখতে যা যা করনীয় তা করেছে আওয়ামী লীগ সরকার। জনগণ আওয়ামী লীগের পাশে আছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি জামায়াতের হরতাল তাল হারিয়ে ফেলেছে।

ভিষানীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা হরতাল করছে, যারা ভোটে বাধা দিচ্ছে, তারাও বাংলাদেশের নাগরিক। আমি চাইনা আমার দেশের নাগরিকের উপর কোন নিষেধাজ্ঞা আসুক, বিরোধী দল হোক আর যেই হোক।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

আমি বিশ্বাস করি, জনগণ নৌকা মার্কায় ভোট দেবে, নৌকার বিজয় হবে: শেখ হাসিনা

Update Time : ০৪:১৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪