ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

আমেরিকার সোনালি যুগ এখন থেকেই শুরু হচ্ছে: প্রথম ভাষণে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বলেছেন, আমেরিকার সোনালি যুগ এখন থেকেই শুরু হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি খুব সহজভাবে আমেরিকাকে প্রথম স্থানে রাখবো।

ট্রাম্প তার বক্তৃতায় আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার, নিরাপত্তা বৃদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি দাবি করেন, ‘মার্কিন বিচার বিভাগের বর্বর, সহিংস এবং অন্যায় অস্ত্রায়ন’-এর অবসান ঘটানো হবে এবং দেশকে একটি গর্বিত, সমৃদ্ধ এবং মুক্ত জাতিতে পরিণত করা হবে।

তিনি বলেন, আমেরিকা খুব শিগগির ‘বৃহত্তর, শক্তিশালী এবং অতীতের চেয়ে অনেক বেশি ব্যতিক্রমী’ হয়ে উঠবে।

ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বাইডেন প্রশাসন এবং তাদের অভিবাসী সংকট মোকাবিলার সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস সংকটের’ মুখোমুখি হচ্ছে।

তার অভিযোগ, আগের প্রশাসন ‘বিপজ্জনক অপরাধীদের’ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করেছে যারা আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছে। ট্রাম্প বলেন, আমাদের একটি সরকার রয়েছে, যা একটি সাধারণ সংকটও পরিচালনা করতে পারে না।

তিনি নর্থ ক্যারোলিনায় হ্যারিকেন এবং লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়েও কথা বলেন। তিনি বলেন, আগুন কিছু সবচেয়ে ধনী এবং ক্ষমতাবানদের প্রভাবিত করেছে, যাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন।দেশটির অতীত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে নতুন প্রেসিডেন্ট বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্যোগের সময় কার্যকর নয়, কিন্তু এর জন্য আমরা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি খরচ করি।

ট্রাম্পের ভাষণের শেষাংশে বলেন, এই সব কিছু পরিবর্তন হবে, আজ থেকেই এবং খুব দ্রুত পরিবর্তন হবে।

সূত্র: বিবিসি

Tag :

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

আমেরিকার সোনালি যুগ এখন থেকেই শুরু হচ্ছে: প্রথম ভাষণে ট্রাম্প

Update Time : ০৫:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫