ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর ও পূর্ব দিকে রাশিয়ান সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, শহরটির উত্তর ও পূর্ব দিকে রাশিয়ান সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে।
কিয়েভকে নিরাপদ মনে করে যারা ফিরে আসার পরিকল্পনা করছেন তাদেরকে মেয়র সতর্ক করে দিয়েছেন, যেন আপাতত  কেউ কিয়েভে আসার চেষ্টা না করেন।
এ ব্যাপারে মেয়র ভিতালি ক্লিচকো বলেন, কিয়েভে এসে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা এখন কিয়েভে ফিরে আসার পরিকল্পনা করছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ; দয়া করে আরও কিছু সময় নিন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ জানান, ইউক্রেনের সেনারা কিয়েভের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম দিক থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে অভিযান চালাচ্ছে।
প্রেসিডেন্টের উপদেষ্টার এমন দাবির পরই কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের দিকে না আসতে অনুরোধ করলেন ও প্রচণ্ড যুদ্ধের কথা জানালেন।
এর আগে কিয়েভের প্রাদেশিক গভর্নর স্থানীয় সময় শুক্রবার সকালে জানিয়েছিলেন, রাশিয়ার সেনাদের রাজধানীর আশপাশের কিছু স্থান থেকে সরে যাচ্ছে। কিন্তু তিনি সঙ্গে এও জানিয়ে দেন, অন্য স্থানগুলোতে নিজেদের শক্তি বাড়াচ্ছে রুশ বাহিনী। সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান
Tag :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর ও পূর্ব দিকে রাশিয়ান সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে

Update Time : ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২