ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটি স্কাই রিসোর্টে তুষারধসে চাপা পড়লেন ১০ জন

ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটি স্কাই রিসোর্টে তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন মানুষ তুষারের নিচে চাপা পড়েছেন। গতকাল স্থানীয় সময় দুপুর ৩টার সময় লেক-জুর্স নামক একটি রিসোর্টে এ তুষারধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

জানা গেছে, নিচে চাপা পড়া ১০ জনের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।

অস্ট্রিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে অংশ নিয়েছেন অন্তত ১০০ জন উদ্ধারকারী, কয়েকটি হেলিকপ্টার এবং উদ্ধারকারী কুকুর।

বড়দিনের আগে অস্ট্রিয়ায় তুষারধসের বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছিল। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধারকারীরা হেডলাইট দেওয়ার আবেদন জানিয়েছেন। যেন রাতেও উদ্ধারকাজ চলমান থাকে।

এক বিবৃতিতে লেক-জুর্স মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়াদের সকলকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

অস্ট্রিয়ায় প্রায়ই তুষারধসের ঘটনা ঘটে। এ কারণে শীতে সাধারণ মানুষকে সাবধানে চলাচল করার জন্য সতর্কতা দেওয়া হয়।

Tag :

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটি স্কাই রিসোর্টে তুষারধসে চাপা পড়লেন ১০ জন

Update Time : ০২:২৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২