ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, শত শত মানুষ এখনো নিখোঁজ

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, শত শত মানুষ এখনো নিখোঁজ। ঘূর্ণিঝড় সেনইয়ারের প্রভাবে সৃষ্ট ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে দেশটির সুমাত্রা দ্বীপে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। নিখোঁজ মানুষদের অনেকেই ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ঝড়ো হাওয়ায় পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তাপানুলি ও সিবোলগা এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সহায়তা পৌঁছাতে পারছে না। এ দু’টি এলাকায় জরুরি সহায়তা ও উদ্ধার কার্যক্রমে জোর দিতে হবে বলে জানান সংস্থাটির প্রধান সুহারিয়ান্তো।

সরকারি ও আন্তর্জাতিক সহায়তা আকাশপথে ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি। ফলে খাদ্য ও পানির তীব্র সংকটে ক্ষতিগ্রস্তদের অনেকেই দোকানভাঙচুর ও খাদ্য লুটের ঘটনায় জড়িয়ে পড়ছেন। সুমাত্রায় আইনশৃঙ্খলা রক্ষা ও সহায়তা পৌঁছানোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, শত শত মানুষ এখনো নিখোঁজ

Update Time : ০৩:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫