ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

ইরানি পরিচালকের অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন অনন্ত জলিল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ৪৫২ Time View

অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ‘দিন : দ্য ডে’র ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান মুর্তজা অতাশ জমজম। সেই পোস্টে অনন্ত জলিলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। তবে ইরানি পরিচালকের অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন অনন্ত জলিল।

অনন্ত জলিল বলেন, ‘চার বছর আগে শুটিং হয়েছে। সিনেমা মুক্তির এক মাস হয়ে গেছে আর এখন এসব অভিযোগ উঠছে কোত্থেকে? তার সঙ্গে আমার চুক্তি যা হয়েছে তার লিগ্যাল পেপার আমার হাতে রয়েছে। আসলে খোঁজ নিয়ে দেখা যাবে কিছুই না, এখান থেকেই কেউ কেউ কলকাঠি নাড়ছে।’

এ প্রসঙ্গে বলেন, ‘ওই চুক্তিই হচ্ছে বাংলাদেশে শুটিংয়ের টাকা আমি দেব। আমি বাংলাদেশে শুটিংয়ের অংশের টাকা দিয়েছি। আমি চার বছর ধরে এ কথাই বলছি যে বাংলাদেশের শুটিংয়ের খরচ আমি বহন করব, বাইরের শুটিংয়ের খরচ ওরা বহন করবে। বাংলাদেশের শুটিংয়ের টাকা তো ও (মুর্তজা) দেয়নি, আমিই দিয়েছি।’

এছাড়া মুর্তজার অভিযোগের জবাবে অনন্ত জলিল বলেন, ‘বাংলাদেশে শুটিং করল ইরানের ১৯ জন এসে, সিনেমা আমাদের মতো করে হলো কীভাবে? যা-ই হোক, এটা কোন জায়গা থেকে কী হয়েছে আমি জানি না। দেখে নিই আমি আগে এটা। বাংলাদেশে ভালো কিছু করতে গেলে তো দুনিয়ার শত্রু হতে হয়, দেখছি।’

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

ইরানি পরিচালকের অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন অনন্ত জলিল

Update Time : ০২:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২