ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৫ টাকা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে

ইরানের বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বেঞ্জামিন নেতানিয়াহু

গত কয়েকদিন ধরেই আশঙ্কা করা হচ্ছে- দখলদার ইসরায়েলে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে জানা গেছে দুয়েক দিনের মধ্যেই এ হামলা হতে পারে। হামলার ভয়ে শুক্রবার সতর্ক অবস্থায় ছিল ইহুদিবাদী দেশটি।
যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, হামলায় ইরান ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। আর ইরানের এমন বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজকে জানিয়েছে, ইরান যদি ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য ‘চ্যালেঞ্জিং’ হয়ে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টসহ যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া বিরোধী দলীয় নেতা বেনি গান্তজের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ওই হামলার প্রতিশোধ নিতেই সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।
Tag :

সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৫ টাকা

ইরানের বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বেঞ্জামিন নেতানিয়াহু

Update Time : ০৪:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪