ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

ইসরাইলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার

যুদ্ধবাজ ইসরাইলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দখলদার শাসকগোষ্ঠী যখন গাজায় বেসামরিক জনগণের ওপর ১০ মাস ধরে গণহত্যা চালাচ্ছে, ঠিক তখন এই বিপুল অর্থের অস্ত্র দেওয়ার পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার কংগ্রেসকে জানিয়েছে, ইসরাইলের কাছে তারা ৫০টি এফ-ফিফটিন জঙ্গিবিমান বিক্রির অনুমোদন দিয়েছে। ৫০টি জঙ্গিবিমান কিনতে ইসরাইলকে প্রায় এক হাজার ৯০০ কোটি ডলার খরচ করতে হবে।

এছাড়াও এ চালানের মধ্যে ইসরাইলকে ৩৩ হাজার ট্যাংকের গোলাবারুদ এবং ৫০ হাজারের মতো মর্টারের গোলা সরবরাহ করা হবে।

পেন্টাগনের দেওয়া তথ্য মতে, এ সমস্ত অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ইসরাইলে পাঠানো হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি নোটিশ কংগ্রেসে পাঠিয়েছে এবং তাতে বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আত্মরক্ষার ক্ষেত্রে ইসরাইলকে শক্তিশালী করে তোলা যুক্তরাষ্ট্রের স্বার্থেই প্রয়োজন।

যুক্তরাষ্ট্র একদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার কথা বলে আসছে। পাশাপাশি তারা খুব শিগগিরই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে।

অন্যদিকে ইসরাইলকে এখন বিপুল পরিমাণ অস্ত্র দেওয়ার পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্য ও গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি আবারও স্পষ্টভাবে ফুটে উঠলো। সূত্র: মেহের নিউজ

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসরাইলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার

Update Time : ১১:১৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪