ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইসরাইলি শত্রুদের লক্ষ্য করে একাধিক ‘কাতিউশা রকেট’ হামলা হিজবুল্লাহর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ১৬২ Time View

ইসরাইলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। চলতি সপ্তাহে শীর্ষ এক কমান্ডার নিহতের ঘটনায় তারা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরান সমর্থিত এ গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি শত্রুদের লক্ষ্য করে একাধিক ‘কাতিউশা রকেট’ হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, রকেট হামলার পরই ইসরাইল বিমানবাহিনী হিজবুল্লাহ যে স্থান থেকে হামলা চালিয়েছে সেখানে পালটা হামলা চালানো হয়।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় চার সিরিয়ান নিহত হয়েছেন। গত অক্টোবর গাজায় হামলার পর থেকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে পালটাপালটি হামলা চলছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এজন্য তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। এছাড়া এ হামলায় আরও পাঁচ লেবানিজ আহত হয়েছেন।

জরুরি সেবা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে কৃষক ও শ্রমিক রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ইসরাইলি শত্রুদের লক্ষ্য করে একাধিক ‘কাতিউশা রকেট’ হামলা হিজবুল্লাহর

Update Time : ০৪:০০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪