ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তের হামলা, ব্যাপক ভাঙচুর

দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে দুর্বৃত্ত দলের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৯ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে হামলা চালায় তারা।

আজ দুপুর ২টার দিকে আকস্মিকভাবে শতাধিক মানুষের একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। তাদের হাতে ছিল হকিস্টিকসহ লাঠিসোটা।

তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে শুরু হয় ভাঙচুর। দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। সেখানে টেবিল, কম্পিউটার, এসি সবকিছুতে ভাঙচুর চালানো হয়।

পরে বাইরে এসে মিডিয়া প্রাঙ্গণে রাখা ১১টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ছাড়া ভবনের কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলা হয়। গোটা মিডিয়া হাউজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও ভবন ও মিডিয়া প্রাঙ্গণে থাকা গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও অবস্থিত।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তের হামলা, ব্যাপক ভাঙচুর

Update Time : ১২:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪