ঢাকা ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের জামাত যেখানে, যেভাবে

গত বছরের মতো এবারও ঈদুল ফিতরের জামাত মসজিদে পড়তে হবে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধির নানা নির্দেশনা দিয়েছে  ধর্ম মন্ত্রণালয়।

সবাইকে বাসা থেকে ওযু করে নামাযে যেতে হবে, মাস্ক পড়তে হবে এবং দূরত্ব বজায় রেখে কাতারে দাড়াতে হবে।

করোনার  মহামারি কারণে খোলা মাঠে ঈদ জামাত আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় এবারও জামাত হচ্ছে না দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ।

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও ঢাকার আরো কিছু মসজিদে এক বা একাধিক জামাতের ব্যবস্থা থাকছে।

ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, ঢাকার এ কেন্দ্রীয় মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অর্থাৎ মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

সাধারণত দেশে ঈদের প্রধান জামাতটি হয় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ সব শ্রেণি-পেশার মানুষ সেই জামাতে নামাজ পড়েন। কিন্তু মহামারীর কারণে গতবছর থেকে তার হচ্ছে না।

পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। তাছাড়া বড় কাটরা মাদ্রাসা মসজিদে সকাল ৮টায় ও লালবাগ শাহী মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

তাছাড়া পুরান ঢাকার তারা মসজিদে সকাল সাড়ে ৮টা ও ৯ টায়; রায়সাহেব বাজার জামে মসজিদে সাড়ে ৮টায়; নিমতলী ছাতা মসজিদে সকাল ৮টা ও ৯টায়, আগামছি লেইন জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় এবং বায়তুল মামুর জামে মসজিদে সকাল সোয়া ৮টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Tag :

ঈদের জামাত যেখানে, যেভাবে

Update Time : ১২:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১