ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ঈদের দিন দেশের কোনো কোনো স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে

টানা কয়েক দিন গরমের পর গত দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবার ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল বুধবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

আজ চাঁদ না দেখা গেলে পবিত্র ঈদুল ফিতর হবে আগামী বৃহস্পতিবার। ওই দিন সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দেশের কোনো কোনো স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে।

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় তাপপ্রবাহ। তবে গত রোববার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। তাতে তাপমাত্রা অনেকটা কমে আসে। শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

তবে পরদিন তাপমাত্রা কমে আসে বৃষ্টির কারণে। এক দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে আসে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমে আসে অনেকটা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কক্সবাজার, পটুয়াখালী, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও নতুন নতুন এলাকায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। তবে বর্ধিত ৫ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

ঈদের দিন দেশের কোনো কোনো স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে

Update Time : ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪