ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল!

ঈদের আগের তিন দিন কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’

ঈদের আগের তিন দিন কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৬ জুলাই) রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগে তিন দিন পশু আনা হবে। ১৭, ১৮ ও ১৯ জুলাই পশুগুলো আনা হবে। তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কম বেশি হতে পারে।

তিনি আরও জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

এর পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছর পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালু করা হয়েছিল। এছাড়া, দুই বছর ধরে আম পরিবহনেও বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ঈদের আগের তিন দিন কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’

Update Time : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১