ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

উদ্বোধনী ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পেলো পাকিস্তান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৯ Time View

টি- টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পেলো পাকিস্তান। নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হলো পাকিস্তানের।

শনিবার ( ৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয় এবারের আসরের প্রথম ম্যাচ।

ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের সংগ্রহ ১৪৭ রান। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এছাড়াও, ৩০ রানের ইনিংস খেলেন ব্যাস ডি লিড।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান মির্জা। এছাড়াও ২ টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব। একটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ভালো শুরু করে। তবে ইনিংসের সর্বোচ্চ ৪৭ রান করা সাহেবজাদা ফারহানের উইকেটের পরে হঠাৎ চাপে পড়ে তারা। শেষ মুহূর্তে ফাহিম আশরাফের ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ জেতে পাকিস্তান। ম্যাচসেরার পুরস্কার ওঠে ফাহিমের হাতে।

আগামী ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশকে সমর্থন দিয়ে পরবর্তী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হওয়া ম্যাচ তারা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

উদ্বোধনী ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পেলো পাকিস্তান

Update Time : ০৫:২৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬